মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশু  মাহিম’র  হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন 

৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার  সম্পাসী সিএনজি স্ট্যান্ড এলাকায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার বিকেলে মেম্বার পদপ্রার্থী জুয়েল আহমদ  এর সঞ্চালনায় উপস্থিত জনতার মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শামীম আহমদ, বর্তমান চেয়ারম্যান সেলিম আহমদ, চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুর রহমান রেনু, চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম,সংরক্ষিত আসনের মেম্বার রেনা বেগম, মেম্বার মনির মিয়া,কামরুল হাসান নাইওর  প্রমুখ।
বক্তারা বলেন এই ছোট্ট অবুঝ শিশুটিকে যারা পরিকল্পনা করে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সকল অভিভাবকদেরকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন যদি এই শিশুর হত্যাকারীরা আইনের ফাঁকফোকর দিয়ে  বেরিয়ে আসে তবে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দিবে এবং যতটুকু প্রয়োজন তারা আরও তীব্র প্রতিবাদ জানাবে। উল্লেখ্য যে, গত শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় পুর্ব সম্পাসী এলাকায় মনু নদীর অংশে হাত-পা বাঁধা অবস্থায় মাহিমর লাশ পাওয়া যায়। পুলিশ সাকিব, সাব্বির ও রনি  নামে  তিন জনকে আটক করেছে।  এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক জানান, উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করা হয়েছে। সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনার ক্লু বের করে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিশু  মাহিম’র  হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন 

প্রকাশিত সময় : ০৯:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১