মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুই জন পুরুষ, এক জন নারী। এক জন করে মারা গেছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭

প্রকাশিত সময় : ০৯:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১