১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ
মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন আজ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে রাজশাহী সেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ এর পক্ষ থেকে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রায়হান রোহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মোঃ রায়হানুরজ্জামান সোহান কেন্দ্রীয় কমিটি সম্মানিত উপদেষ্টা আসমাউল হসনা রিও ,শাপলা সুলতানা, সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলা ছাত্রলীগ
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল হাসান রনি, অর্থ বিষয়ক সম্পাদক আফসানা জাহীন নাইস প্রচার সম্পাদক আজমামুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রানা,সাবেক প্রচার নাইয়ান ইসলাম,ইফফাত আরা রাফিকা,সদস্য রাকিবুল হাসান, হারুন অর রশিদ, রায়হান খান হৃদয়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক: 
























