মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন 

সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি জেলা পুলিশ মৌলভীবাজারও নানা কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৬টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা পুলিশের  পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার  নেতৃত্বে স্মৃতিসৌধ ও গণকবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সকাল ৮ ঘটিকায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী ও স্কুল কলেজের পাশাপাশি জেলা পুলিশ মৌলভীবাজারের একটি সুসজ্জিত প্যারেড দল অংশগ্রহণ করে। কুচকাওয়াজে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন  জেলা প্রশাসক  মীর নাহিদ আহসান ও  পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া ।
বেলা ১১টা ৩০ মিনিটে পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক  মীর নাহিদ আহসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ মোঃ নেছার আহমেদ।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের  সাংসদ সৈয়দ জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডার  মোঃ জামাল উদ্দিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ কামাল হোসেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন 

প্রকাশিত সময় : ০২:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১