সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রী হোস্টেলের সামনে ‘অনৈতিক’ কর্মকাণ্ড দেখে ফেলায় ডেলিভারি বয়কে মারধর

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ছাত্রী হোস্টেলের সামনে দুই তরুণ-তরুণীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় ফুডপান্ডার এক ডেলিভারি বয়কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সেলিম রানা নামের ওই ডেলিভারি বয় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেলের গলির সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। কারা তাকে মারধর করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেলিমের ধারণা, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজের পোলিন ছাত্রী হোস্টেল থেকে একজন খাবার অর্ডার করেন। সেই অনুসারে খাবার নিয়ে ডেলিভারির জন্য আমি হোস্টেলের গলির সমানে যাই। কিন্তু লাইট না থাকায় জায়গাটা অন্ধকার ছিল। সেখানে দুই তরুণ-তরুণী অনৈতিক কাজে লিপ্ত। তাদের পাহারা দিচ্ছিলেন আরও দুইজন তরুণ। তিনি তাদের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

সেলিম জানান, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ওই ডেলিভারি বয় হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ছাত্রী হোস্টেলের সামনে ‘অনৈতিক’ কর্মকাণ্ড দেখে ফেলায় ডেলিভারি বয়কে মারধর

প্রকাশিত সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১