শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে কাঁদিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিনশিপের ফাইনালে ভারতের স্বপ্ন ভেঙে শিরোপা ঘরে তুলল বাংলাদেশের মেয়েরা। এর মাধ্যমে সাফের নারী বয়সভিত্তিক ইভেন্টের শিরোপা ধরে রাখল বাংলাদেশ।

আজ বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮০তম মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। অসংখ্য আক্রমণ করে গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ।

রিপার ব্যাকহিল পাস থেকে বক্সের বাইরে থেকে শট নেন আনাই মুঘিনি। বলের ফ্লাইট বুঝতে পারেননি ভারতের গোলরক্ষক। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে কমলাপুর স্টেডিয়াম।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটেই লিড পেত স্বাগতিকরা। ভারতের গোলরক্ষক ভুল করে গ্রিপে নিতে পারেননি। তহুরার নেয়া শট গোললাইনে সেভ করেন ভারতের গোলরক্ষক।

বল লাইন ক্রস করেছে বলে দাবি করতে থাকে বাংলাদেশের ফুটবলাররা। অবশ্য সিদ্ধান্তে অনড় থাকেন রেফারি। রিপ্লেতে অবশ্য দেখা গেছে লাইনের ওপর ছিল বল। ৭৬ মিনিটে অবশ্য বল গোললাইন ক্রস করে জালেও গিয়েছিল। অফসাইডের পতাকা তুলেন সহকারী রেফারি।

বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ক্রসবারও। ২৫ মিনিটে বাংলাদেশের থ্রো ইন থেকে করা আক্রমণ সাইনপোস্টে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শটও পোস্ট লাগে। পুরো ম্যাচে সেই রকম আক্রমণ করতে পারেনি ভারত।

২০১৮ সালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতকে কাঁদিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৯:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১