মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ আওয়ামীলীগ নেতা বহিষ্কার 

মৌলভীবাজারে ১৫ জন আওয়ামীলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে লড়বেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের  বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌলভীবাজার আওয়ামী লীগ সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টির মধ্যে ১১টি ইউনিয়নে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীতা করছেন। ফলে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ তাদের বহিষ্কার করেছে। যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা যথাক্রমে খলিলপুর ইউনিয়নে মো. আশরাফ আলী খান, কামালপুর ইউনিয়নে মো. আলাউর রহমান, মো. আপ্পান আলী, মো. সোহেল আহমদ, আপারকাগাবলা ইউনিয়নে মো. ইমন মোস্তফা, মো. ফারুক আহমদ, আখাইলকুঁড়া ইউনিয়নে  মো. এমদাদুর রহমান রেণু, একাটুনা ইউনিয়নে মো. শাহ গিয়াস উদ্দিন, চাঁদনীঘাট ইউনিয়নেমো. আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নে মো. মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নে শ্রী সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদ ইউনিয়নে সৈয়দ মোহিত আলী, মোস্তফাপুরে মো. তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে মো. মোশারফ হোসেন ও মো. জিলা মিয়া। বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগ তাদের স্থায়ী ভাবে বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে সুপারিশ করেছে।
উল্লেখ্য, চতুর্থ ধাপে এ সব ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ আওয়ামীলীগ নেতা বহিষ্কার 

প্রকাশিত সময় : ১০:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১