শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজন রোগী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে মারা যান তারা।

করোনায় মারা যাওয়া রোগী দিনাজপুর জেলার বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগী মেহেরপুর থেকে এসেছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৬১-৬০ বছরের মধ্যে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২১ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২০ জন।

বর্তমানে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, পাবনার দুজন, কুষ্টিয়ার দুজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন রোগী।

এদিকে গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব।

সর্বশেষ বৃহস্পতিবার এই ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ধরা পড়েছে। এই তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ০১ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০২:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১