শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরের ১৪ গীর্জায় বড়দিনের উৎসব পালন

নাটোরে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন মহাসমারোহে পালন করা হচ্ছে। প্রথম প্রহরে ধর্মীয় আচার মেনে গীর্জাগুলোতে ভাবগাম্ভীর্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকে।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করছেন।

বড়াইগ্রামের বনপাড়া প্যারিস কাউন্সিলের (পালকীয় পরিষদ) সাধারণ সম্পাদক শান্ত পালমা জানান, জেলায় এবার ১৪টি গীর্জায় বড়দিনের উৎসব পালন করা হচ্ছে। বড়দিনকে কেন্দ্র করে গীর্জাগুলোর বাইরে-ভিতরে করা হয়েছে আলোক সজ্জা।

উৎসব প্রাণবন্ত করতে উপসনালয়গুলোতে সংগীত, যিশুর জন্মদৃশ্য প্রদর্শন করা হয়েছে।

এছাড়া, বড়দিনকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরের ১৪ গীর্জায় বড়দিনের উৎসব পালন

প্রকাশিত সময় : ০৪:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১