মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় চারজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত‌্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও রাজশাহী বিভাগের একজন রয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬০ জনের।

একই সময়ে ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।

রোববার বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ, বাকিরা নারী।

এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ৫৬ জনে। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। দেশে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। তখন পর্যন্ত মোট সুস্থ হন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় চারজনের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১