রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় অনুমোদনহীন বাস আর চলবে না: তাপস

ঢাকা শহরে অনুমোদন বা রুট পারমিট ছাড়া আর কোনো বাস চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।

ঢাকায় যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এই পরিবহন ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে।

বাস রুট রেশনালাইজেশন কমিটি আহ্বায়ক ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমি ঢাকা মহানগর পুলিশকে অনুরোধ করবো, সড়কে আর কাউকে যাতে ছাড় দেওয়া না হয়। যে বাস যে রুটের, সে রুটে চলতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। পর্যাক্রমে ঢাকার সব বাসকে বাস রুট রেশনালাইজেশনে আসবে হবে।

তিনি বলেন, এখন ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ৫০টি বাস দেওয়া হয়েছে। শিগগিরই আরও ৫০টি বাস যোগ হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা বাড়ানো হবে।

আজ থেকে ঢাকা নগর পরিবহনে চালকেরা সম্মানিত হয়েছেন জানিয়ে মেয়র তাপস বলেন, আগে বাস চালকদের সন্মান দেওয়া হতো না। সবাই গালি দিতো। আজ তারা সম্মানিত হয়েছেন। তারা নির্দিষ্ট পোষাক পেয়েছেন। কোম্পানি থেকে বেতন পেয়েছেন।

মেয়র বাস চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রী ওঠানামায় আর ঠেলাঠেলি নয়। নির্দষ্ট কাউন্টার থেকে যাত্রী উঠাতে হবে। এজন্য যাত্রীদের ই টিকিট নিতে হবে। টিকিট ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না। যত্রতত্র যাত্রী ওঠানামা করা যাবে না।

বাস রুট রেশনালাইজেশনের এই নব সূচনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসল হককে উৎসর্গ করে মেয়র তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানির মাধ্যমে গণপরিবহন চালু স্বপ্ন দেখেছিলেন মেয়র আনিসুল হক। আজ আমরা তার স্বপ্নকে বুকে ধারণ করে এই নব সূচনা শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য রোডে কোম্পানির মাধ্যমে পরিচালনা করা হবে।

মেয়র তাপসের বক্তব্যের পর সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে নগর পরিবহনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিটিসিএর নির্বাহী পরিচালক নিলীমা আক্তার, সংসদ সদস্য সাদেক খান, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকায় অনুমোদনহীন বাস আর চলবে না: তাপস

প্রকাশিত সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১