শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা এনামুল হক কলিন্সের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্স এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।

শোক বার্তায় মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে বাদ যোহর কাদিরগঞ্জস্থ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ্ ময়দানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্সের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগ নেতা এনামুল হক কলিন্সের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত সময় : ১১:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১