বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আ. লীগের বিকল্প কেউ নেই: হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরপরের অবস্থানের আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছে বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। তাদের মধ্যে মাত্র কয়েকজন জয় পেয়েছেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন তার স্বাস্থ্যের কোনো অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিক্যালে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

দেশে আ. লীগের বিকল্প কেউ নেই: হাছান মাহমুদ

প্রকাশিত সময় : ০২:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১