সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্রকে চর্চার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্রকে কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। রাষ্ট্রপতি এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।

বঙ্গভবনের প্রেস উইং জানায়, প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন যাতে গঠন করা যায়, সে জন্য রাজনৈতিক দলগুলোর সুচিন্তিত মতামত খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে আর্থিক বিষয়কে প্রাধান্য না দিয়ে নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষা এবং দলের নীতি-আদর্শকে মূল্যায়ন করতে হবে।’

বিএনএফ-এর প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।মতবিনিময়কালে তারা তিন দফা প্রস্তাব উপস্থাপন করেন। তারা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

গণতন্ত্রকে চর্চার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত সময় : ১০:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১