আগামী ৫ই জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজশাহীর দূর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাটকে বিজয়ী করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাহবাজপুর স্কুল মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আ.লীগ আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, দূর্গাপুর পৌর মেয়র তোফাজ্জল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের সর্বোস্তরের নেতাকর্মীরা। এ সময় নৌকা পার্থী মোঃ জাহাঙ্গীর আলম সম্রাট সকলের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

রায়হান ইসলাম, রাজশাহী : 

























