বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দেশে ৪ জনের ওমিক্রন শনাক্ত

দেশে নতুন করে আরও তিনজনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। এনিয়ে মোট ৭ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হল।

মঙ্গলবার রাতে বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া নমুনার মধ্যে চার জনের নমুনায় ভাইরাসের এই ধরন শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে।

এর আগে সোমবার রাতে দেশে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। তারও আগে গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দু’জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।-একুশে টেলিভিশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় দেশে ৪ জনের ওমিক্রন শনাক্ত

প্রকাশিত সময় : ১১:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১