বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে করোনা শনাক্ত ৫০০ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭

একদিনে করোনায় নতুন করে শনাক্ত ৫০০ ছাড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫০৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ১০ সপ্তাহের মধ্যে একদিনে এই শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। গত ১৩ অক্টোবর এর চেয়ে বেশি ৫১৮ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। গতকাল (২৯ ডিসেম্বর) একজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনহারে বেড়েছে। এই অবস্থায় বাংলাদেশেও দৈনিক শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়লো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫০৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন এবং মারা যাওয়া সাত জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭০ জনে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। তাদের নিয়ে করোনা থেকে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৬৬৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৪ লাখ ৭২ হাজার ৮১৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ১১ হাজার ৯৪০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ লাখ ৬০ হাজার ৮৭৫টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী তিন জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৬ জন এবং নারী ১০ হাজার ১১৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে করোনা শনাক্ত ৫০০ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭

প্রকাশিত সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১