ঢাকা বিশ্ববিদ্যালয়ের “জিয়া হল ডিবেটিং ক্লাব” কর্তৃক আয়োজিত ১১তম স্বাধীনতা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়(আন্তঃক্লাব) কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির বিতর্ক টিম “এমডিএস ডিভাইনস”। বুধবার ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল বিতর্কে নেভিয়ান্স ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এমডিএস।
এমডিএসের এই অর্জনের মাধ্যমে মৌলভীবাজার জেলার প্রথম কোন বিতর্ক টিম দেশের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হচ্ছেন অর্পিতা দেব,অনুরাগ রয়,সুদিপ্তা পাল। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মুক্তমঞ্চে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কালাম, উপ উপাচার্য, শিক্ষা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিতার্কিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডাঃ আব্দুন নূর তুষার।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























