বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার সদর কোর্টের এসআই পবিত্র কুমার সিনহাকে বিদায়ী সংবর্ধনা 

মৌলভীবাজার সদর কোর্টের এসআই পবিত্র কুমার সিনহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়ার  নির্দেশে কোর্ট পুলিশ পরিদর্শক  মোঃ ইউনুছ মিয়ার ব্যবস্থাপনায় নানা আয়োজনের মাধ্যমে এসআই  পবিত্র কুমার সিনহাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সিএসআই মোঃ নবী হোসেন মিয়ার সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক দীপংকর রায়, পুলিশ পরিদর্শক বিলকিস আরাসহ সদর কোর্টের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
এসময় সদর কোর্টে কর্মরত সহকর্মীদের পক্ষ থেকে পবিত্র কুমার সিনহার হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বিদায় বেলায় সহকর্মীদের আন্তরিকতায় আবেগ আপ্লূত হয়ে পড়েন এসআই পবিত্র কুমার সিনহা। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি জেলা  পুলিশ সুপারের  প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আনুষ্ঠানিকতা শেষে জেলা পুলিশের সুজ্জিত ডাবল কেবিন গাড়ী যোগে এসআই  পবিত্র কুমার সিনহাকে কমলগঞ্জ থানার নিজ বাড়ী তিলকপুর (মধ্যপল্লী)গ্রামে পৌঁছে দেয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজার সদর কোর্টের এসআই পবিত্র কুমার সিনহাকে বিদায়ী সংবর্ধনা 

প্রকাশিত সময় : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১