মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল থানার উদ্যোগে শতাধিক গ্রামপুলিশের  মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামপুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ও বাংলাদেশ মিশন শ্রীমঙ্গল শাখার সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মুজিব বর্ষে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে শতাধিক গ্রাম পুলিশের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  মো. শামীম অর রশীদ তালুকদার।
এসময় বাংলাদেশ মিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি জন ব্রাইট বাকি শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ থানা-পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রশীদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম শীত প্রবণ এলাকা। অনেক  গ্রাম পুলিশ আছে যারা এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। এই শীতের মধ্যে খুব কষ্টে দিন পার করছে। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। তিনি আরও বলেন, সকল বিত্তবানদের উচিৎ সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গল থানার উদ্যোগে শতাধিক গ্রামপুলিশের  মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত সময় : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১