শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনামুক্ত হলেন লিওনেল মেসি

নতুন বছরের শুরুতেই আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ফরাসি ক্লাব পিএসজির আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে তিনদিন যেতেই হাসিমুখ আর্জেন্টাইন এই তারকার। করোনামুক্ত হলেন লিওনেল মেসি।

রবিবার (২ জানুয়ারি) কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি তিনি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিয়েছেন। বর্তমান ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) রিপোর্ট করতে আর্জেন্টিনা থেকে রওয়ানা হয়েছেন মেসি।

আর্জেন্টিনা গণমাধ্যম জানাচ্ছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দর থেকে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে উঠেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনামুক্ত হলেন লিওনেল মেসি

প্রকাশিত সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২