বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মুত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯২ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা তুলনামুলক কম হলেও আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে শনাক্তের হার।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। দেশে এ পর্যন্ত করোনায় মারা যাওয়াদের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯০ জন।

অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৮৫২টি ল্যাবে ২১ হাজার ২৯১ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় বুধবার রোগী শনাক্তের হার ৪ দশমিক ২০। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ।

এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর, সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ১১৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৭৩৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮২ শতাংশের বেশি। দেশের ২৯টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২

প্রকাশিত সময় : ০৬:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২