শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

রাজশাহীত সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ দিনে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা কমেছে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে- রাজশাহীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা থাকতে পারে আরো কয়েকদিন ।

জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে একদিনে তাপমাত্রা কমেছে এক ডিগ্রি। এছাড়া মঙ্গলবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি। সোমবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৪ শতাংশ। এদনি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি। তার আগের দিন শনিবার (১ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা একই থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, তাপমাত্রা আরো কমতে পারে। আজ বুধবার সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। বাতাস থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

প্রকাশিত সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২