শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে চেলসি

টটেনহ্যামকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো চেলসি। বুধবার রাতে ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কাই হার্ভাটজের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর টটেনহ্যামের বেন ডেভিসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

স্ট্যামফোর্ড ব্রিজে পুরো ম্যাচেই আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ৫ মিনিটে হার্ভাটের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ম্যাচের ৩৪ মিনিটে টোটেনহামের ডিফেন্ডার তাংগাংগা হেডে বল ক্লিয়ার করতে গেলে, বল সতীর্থ ডেভিসের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় টমাস টুখেলের দল।

৬৬তম মিনিটে টিমো ভেরনারের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।

বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।

আগামী ১২ জানুয়ারি টটেনহ্যামের মাঠে হবে শেষ চারের ফিরতি লেগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে চেলসি

প্রকাশিত সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২