শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের প্রচুর বসতবাড়ি, লার্নিং সেন্টারসহ বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে।

রোববার বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা।

৮ নম্বর এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানিয়েছেন উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৬ নম্বর ক্যাম্পের জি ব্লক থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।  অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত সময় : ০৭:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২