সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরনের তালিকায় শাওমি সেরা

শাওমির মোবাইলফোন বিস্ফোরণ যেন থামছেই না। একের পর এক ঘটনা ঘটছে বিশ্বজুড়ে। স্মার্টফোনের বিস্ফোরণ সম্পর্কে সংবাদ এখন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। প্রতি দিনই কোন না কোন ব্র্যান্ডের স্মার্টফোনের বিস্ফোরণ সম্পর্কে সংবাদ আমরা দেখতে পাই।

বিশ্বব্যাপি এই বিস্ফোরণের দিকটা বিবেচনায় না নিয়ে বাজার দাপিয়ে নিজেদের সাফাই গাইছে কোম্পানিটি। কাস্টমারের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নয় তারা। আগের একাধিক মোবাইল বিস্ফোরণের বিষয়ে তারা কাস্টমারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বললেও বাস্তবতা ভিন্ন।

সৌরভ মৌর্য নামে একজন টুইটারে জানান তার শাওমি ফোন চার্জ করার সময় পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেছেন যে ডিভাইসটি মাত্র ৪ মাস ব্যবহার করেছেন তিনি। শাওমি-এর মতো ব্র্যান্ডের একটি স্মার্টফোন যদি এইভাবে বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে আজকাল স্মার্টফোনগুলি কতটা নিরাপদ। তিনি শাওমি ইন্ডিয়াকে ট্যাগ করেছেন এবং দাবি করেছেন যে আমরা সম্ভবত আমাদের হাতে একটি জীবন্ত বোমা ধরে রেখেছি, যেটি যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে ।

তার এ স্ট্যাটাসটির সঙ্গে বিস্ফোরিত রেডমি নোট ১০ প্রো (Redmi Note 10 pro) মোবাইলের ছবিও দিয়েছেন। সেখানে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন। শাওমির মোবাইলের কোয়ালিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, দি মোবাইল ইন্ডিয়ানের মতে ২০২১ সালের সেরা বিস্ফোরিত ফোনের তালিকায় অন্যতম স্থানে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। তাদের দেয়া তথ্য অনুযায়ী সেরা বিস্ফোরিত ৯টি ফোনের মধ্যে ৫টিই রয়েছে শুধু শাওমির বিভিন্ন মডেলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিস্ফোরনের তালিকায় শাওমি সেরা

প্রকাশিত সময় : ১০:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২