রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামে) হাসপাতালে করোনা উপসর্গে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নিয়ে ওই বৃদ্ধা হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

এদিকে, রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩২ জন। বর্তমানে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন এবং পাবনার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শষ্যা সংখ্যা ১০৪টি।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

এদিকে, গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ১৮ জনের। তারা রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের ১২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৭:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২