শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসিক মেয়রের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের করোনা (কোভিড-১৯) থেকে দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজশাহী কেন্দ্রীয় বাসটার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য জননেতা এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বৈশ্বিক মহামারী করোনা (কোভিড-১৯) সংক্রমণের শুরু থেকেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীবাসী তথা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।এই প্রিয় মানুষটিকে সংকটকালীন সময়ে সর্বদা মানুষের পাশে খাদ্যসামগ্রী,স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী নিয়ে দাঁড়াতে দেখেছে নগরবাসী।

তাঁর করোনায় (কোভিড ১৯) আক্রান্ত হওয়ায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্দ্যোগে মহান রাব্বুল আলামীনের নিকট দীর্ঘায়ু,সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

এ সময় দোয়ায় অংশ নেয় প্রেসক্লাবের সদস্য সহ নানা শ্রেণি পেশার মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাসিক মেয়রের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া

প্রকাশিত সময় : ১০:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২