মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ১৬ জানুয়ারী কুলাউড়া থানার এসআই এনামুল হক, এসআই কামরুল হাসান, এসআই বিদ্যুৎ পুরকায়স্থ, এএসআই আক্কাছ উদ্দিন, এসআই তাজুল ইসলাম, এএসআই তপন দেব ও এএসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী আব্দুল গনি (৫০), আব্দুল জলিল (৬৫), জফির মিয়া (৪৫), সুমি আক্তার (৩০), মমতা বেগম (৪০), আয়েশা বেগম (৪০), আফিয়া বেগম (৪৫)কে গ্রেফতার করেন।
একইদিনে এসআই নাঈমুল হাসান ও এএসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ননজিআর ১৮/২১ কুলাউড়ার পরোয়ানাভূক্ত আসামী আব্দুল মোতালেব (২৩), কয়ছর মিয়া, রুমি বেগমকে ছকাপন ও বৈদ্যশাসন এলাকা হতে গ্রেফতার করা হয়।
অপর দিকে পলাতক আসামী আলমাছ মিয়া (৩৩)কে গৌরিশকর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবং এএসআই আক্কাছ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুলাউড়া উপজেলার গনকিয়া এলাকায় অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে মোঃ ইমরান মিয়া (২৩), স্বপ্না বেগম (১৯)কে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান,পুলিশের পৃথক অভিযানে মোট ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























