সোমবার (১৭ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় দ্বিতীয় দিনের মতো মৌলভীবাজার শহরের কুসুমবাগ ও বেরীরপাড় পয়েন্টে করোনা ভাইরাস (কোভিড- ১৯) মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে মৌলভীবাজার জেলা পরিষদ ও মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক উপহার স্বরূপ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও জেলা বিশেষ শাখার ডিআইও -১ মোহাম্মদ আবু তাহের।

নিজস্ব প্রতিবেদক: 

























