বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে একদিনে আরও ৮৪০৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ওমিক্রন। এ অবস্থায় ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও আট হাজার ৪০৭ জনের। এ নিয়ে দেশে করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হন। ওই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে একদিনে আরও ৮৪০৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০

প্রকাশিত সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২