শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে নির্যাতনকারী দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রক্ত পরীক্ষার নামে রোগীর আত্মীকে মারপিট ও আটক রেখে জোরপূর্বক টাকা আদায় এবং নির্যাতনের অভিযোগে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর লক্ষ্মীপুর মোড়ে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর কেশবপুরের নজরুল ইসলামের ছেলে সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের মকরমপুরের মইদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। জাহিদ নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, নওগাঁ জেলার আত্রাইয়ের মাধবপুরে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাত ১০ টায় গ্রেপ্তারকৃত শরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেই ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামের শরীর হতে রক্ত নেয়। একই সাথে আরো কয়েকজন রোগীর শরীর হতে রক্ত নেয়। হাসপাতালের প্রকৃত চিকিৎসকরা মনে করে তারা রক্ত দেয়। রক্ত সংগ্রহের পর শরিফ রোগীর ছেলে সুমনকে ১ ঘণ্টা পরে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষার রিপোট সংগ্রহ করার জন্য বলে। সুমন আলী রাত ১১ টায় রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে তার বাবার পরীক্ষার রিপোর্ট চাইতে গেলে আসামিরা রিপোর্ট বাবদ ৪ হাজার টাকা দাবি করে।

সুমন জানায়, রামেকের সরকারি চিকিৎসক ভেবে তারা পরীক্ষা করার জন্য রক্ত দিয়েছে। এতো টাকা দেওয়ার তাদের সামর্থ্য নেই। তাই সে তার বাবার কাগজ ফেরৎ চাইলে গ্রেপ্তারকৃত সালমান ও জাহিদসহ কয়েকজন ডায়াগনস্টিক সেন্টারে তাকে আটক রেখে মারপিট করে। এসময় সুমনের থেকে ৪ হাজার ৫০ টাকা জোর করে কেড়ে নেয়।

এবিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ভুক্তভোগী সুমনের অভিযোগে নরগীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়। পরবর্তীতে নগরীর লক্ষ্মীপুর মোড়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তারকৃতদের সহযোগী অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে নির্যাতনকারী দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২