রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা কেন্দ্রের দোতলায় রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা নমুনা দিতে পারবেন।

রাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা খরচে নমুনা পরীক্ষা করাতে পারবেন। অন্যদের রাবি পরিচয়পত্র/জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে ও সরকার নির্ধারিত ফি দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু

প্রকাশিত সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২