শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌম্যসহ একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দুঃসংবাদ। জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারসহ বেশ কয়েকজন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

করোনা পজিটিভ হওয়া ক্রিকেটারদের আইসোলেশনে থাকতে হবে। বাকিদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা যায়, জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে পিসিআর টেস্টে মোট চার থেকে পাঁচজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তার মধ্যে আছেন খুলনা টাইগার্সের তারকা ওপেনার সৌম্য সরকার।

২১ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী দিনে খুলনা তাদের প্রথম ম্যাচ খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে। আর ২৪ জানুয়ারি চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে খুলনা। এই দুই ম্যাচে করোনা আক্রান্ত সৌম্যর খেলা অনিশ্চিত। সূত্রঃ যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌম্যসহ একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত

প্রকাশিত সময় : ১০:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২