সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী

আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং বিনোদপুর বাজারের মধ্যবর্তী স্থানে মিতা স্টুডিও সংলগ্ন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম তাজরীন আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

প্রক্টর দপ্তরে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ সূত্রে জানা গেছে, আনুমানিক সন্ধ্যা ৭টায় মিতা স্টুডিও সংলগ্ন এলাকায় এক ছিনতাইকারী তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। কিছুদূর গিয়ে বাইক যোগে সেই ছিনতাইকারী পালিয়ে যায়। ভুক্তভোগী তাজরীনের ব্যাগে একটি বাটন ফোন এবং নগদ দুই হাজার টাকা ছিলো।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ছিনতাইয়ের সংবাদটি পেয়েছি। এটি নিয়ে আমরা কাজ করছি।

বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছে। এটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে। আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর সমস্ত তথ্য নিয়েছি এবং বিষয়টি মতিহার থানা পুলিশকে অবগত করেছি। তারা এটা নিয়ে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবারও ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী

প্রকাশিত সময় : ১২:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২