শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজির সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।  শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার।

তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই তিনজন সম্পর্কে বাবা, মেয়ে ও মেয়ের জামাই। তারা আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২