বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুশূন্য দিনে বগুড়ায় ১০৭ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১০৭ জন। তবে এ সময়ে করোনা ও উপসর্গে কেউ মারা যাননি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা ধরা পড়ে। করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৩৪ শতাংশে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এ তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। তাদের মধ্যে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৮, মোহাম্মদ আলী হাসপাতালে ২৩ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের শুক্রবারের দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩২৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১১১ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৯৪ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৃত্যুশূন্য দিনে বগুড়ায় ১০৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত সময় : ০৩:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২