রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার,গ্রেফতার-২

গত ১২ জানুয়ারী রাতে কুলাউড়া উপজেলার হাজীপুর গ্রামের জনৈক আরমান আলী (৮০) এর গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা ৪টি গরু চুরি করে নিয়ে যায়। এই গরু  চুরির বিষয়ে গরুর মালিক আরমান আলী বাদী হয়ে কুলাউড়া  থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরই প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ টিম তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক  নির্দেশনায় শুক্রবার ২১ জানুয়ারী এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার  হাজীপুর এলাকা থেকে  আব্দুল হাকিম (১৯), পিতা-আব্দুল বারী, সাং-পাবই, এবং মনোয়ার মিয়া (২০) পিতা-সামছু মিয়া ওরফে ফছই মিয়া, সাং-দক্ষিণ পাবই, উভয়ের থানা-কুলাউড়া  জেলা-মৌলভীবাজার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের  দেয়া তথ্যমতে হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ উপজেলার  ১১নং গজনাইনপুর ইউনিয়নের  সাতাইহাল গ্রাম থেকে বাদীর চুরি হওয়া একটি চিত্রা রংয়ের গাভী গরু ও একটি ন্যাড়া লাল রংয়ের ষাড় (বাছুর), একটি চিত্রা রংয়ের চাঁন কপালী গাভী (বাছুর) ও একটি ন্যাড়া লাল রংয়ের গাভী গরুসহ মোট ৪টি গরু উদ্ধার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিণয় ভূষন রায় জানান, উপজেলায়  চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার,গ্রেফতার-২

প্রকাশিত সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২