শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে করোনায় রেকর্ড শনাক্ত, আরো ৩ জনের মৃত্যু

রাজশাহীতে বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় একদিনে রেকর্ড শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুই আরটিপিসিআর ল্যাবে মোট ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

যা শনাক্তের ৬০ দশমিক ৪৯ শতাংশ। এর আগে রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ১৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই রাজশাহীর বাসিন্দা।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা ধরা পড়ে। মেডিকেল কলেজের ল্যাবে ৩৬৬ জনের মধ্যে রাজশাহীর ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়ে। দুই আরটিপিসিআর ল্যাবের তথ্যমতে রাজশাহীর মোট ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মোট ৫১ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এরমধ্যে করোনা পজিটিভ হয়ে ৩৫ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া নেগেটিভ হয়েও অন্যান্য জটিলতায় ভর্তি আছেন একজন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, যে হারে করোনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। বর্তমানে সংক্রমণ অনেক বেশি, সে তুলনায় মৃত্যু কম। তবে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মানুষ বেশ সচেতন ছিল। কিন্তু এখন তা নেই। সংক্রমণ এড়াতে হলে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। এর বিকল্প নেই। অন্যথায় সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে করোনায় রেকর্ড শনাক্ত, আরো ৩ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৪:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২