বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনেই শনাক্ত ছাড়াল ১৬ হাজার, মৃত্যু ১৮

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জনের শরীরে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৫৬ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২.৪০ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। তবে সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। যদিও ডিসেম্বরের মাঝামাঝি থেকে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনেই শনাক্ত ছাড়াল ১৬ হাজার, মৃত্যু ১৮

প্রকাশিত সময় : ০৭:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২