শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনায় ফিরে জাভিদের সঙ্গে গোপন বৈঠকে মেসি

গেল আগস্টে বার্সেলোনা ছেড়ে গেছেন লিওনেল মেসি। এরপর থেকে খেলছেন পিএসজির জার্সি গায়ে। কাতালুনিয়া থেকে বিদায়ের পরই অবশ্য শহরটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি মেসির। এখনো সুযোগ পেলেই চলে আসেন বার্সেলোনায়। তবে এবারের বার্সেলোনায় ফেরা দারুণ আলোচনারই জন্ম দিয়েছেন, কাতালুনিয়ায় এবার বার্সা কোচ জাভি আর সিনিয়র দুই সদস্য জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে যে গোপন বৈঠকে বসেন মেসি।

আজ ২৫ জানুয়ারি ক্লাবটির কোচ জাভির জন্মদিন। সেটা পালন করতেই মূলত তিনি ছুটে এসেছেন ফ্রান্স থেকে স্পেনে। মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, সেখানে আরও উপস্থিত ছিলেন পেপে কস্তা, সাবেক বার্সেলোনার সাবেক এক কর্মকর্তা, যিনি মেসির খুব কাছের মানুষও।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, স্থানীয় এক জাপানি খাবারের রেস্তোরাঁয় হয়েছে জাভির ৪২ বছরে পা দেওয়া উপলক্ষে ডাকা হয় এই গোপন বৈঠক। সেটা পালন করতেই স্পেনে ছুটে এসেছেন মেসি।

আসবেনইই না কেন? ক্লাব ক্যারিয়ারে দু’জনে এক কামরায় থেকেছেন, মাঠের পারফর্ম্যান্সে তো দু’জনে একসঙ্গে নজরও কেড়েছেন তিনি। মেসি তার ঘর ছাড়লেও গেল বছর ঘরে ফেরা হয়েছে জাভির, কোচ হয়ে এসেছেন তিনি। এরপর নিজের প্রথম জন্মদিনে তিনি উদযাপন করলেন এভাবে। তাতে পেলেন মেসির দেখা।

সে বৈঠকে কী আলোচনা হয়েছে? ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে কি-না, ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি-না, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেখান থেকে বেরিয়ে আসার মেসিকে এসব জিজ্ঞেসও করা হয়েছে। তবে পিএসজি তারকা তার কিছুরই উত্তর দেননি।

এদিকে মেসি না থাকলেও ক্লাবটি নতুন আর্জেন্টাইন দলে ভেড়ানোর চেষ্টায় আছে। চলতি দলবদলে নিকলাস টালিয়াফিকোকে দলে ভেড়াতে চাইছে। এদিকে গেল মাসে শোনা যাচ্ছিল, আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল দলটি। যদিও শেষমেশ এখন শোনা যাচ্ছে, তাকে দলে ভেড়ানোর চিন্তা করছে ম্যানচেস্টার সিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বার্সেলোনায় ফিরে জাভিদের সঙ্গে গোপন বৈঠকে মেসি

প্রকাশিত সময় : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২