শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল জয় ও জিনাতের ব্যাটিং ঝলকে কুমিল্লার ১৫৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে আসরের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। ক্যামেরন ডেলপোর্টের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মাহমুদুল হাসান জয়। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তারা। তবে ইনিংস বড় করার আগেই ডেলপোর্টকে থামান বরিশালের নাঈম হাসান। ডাউন দ্য উইকেটে গিয়ে বল মিস করে স্টাম্পিং হন ডেলপোর্ট। ১৩ বলে ১৯ রান করে যান তিনি।

আজও সাফল্যের মুখ দেখেনি কুমিল্লার বড় তারকা ফাফ ডু প্লেসি। ১১ বলে ৬ রান করে সাকিব আল হাসানের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই প্রোটিয়া তারকা। তিনে নেমে জয়ের সঙ্গে ২৪ রানের জুটি গড়ে বিদায় নেন অধিনায়ক ইমরুল কায়েস। ডোয়াইন ব্রাভোর বলে আউট হওয়ার আগে তিনি করেন ১১ বলে ১৫ রান।

চতুর্থ উইকেটে মুমিনুল হককে নিয়ে জুটি গড়েন জয়। মুমিনুল-জয়ের ৪০ বলে ৪৪ রানের জুটি ভাঙেন জ্যাকব লিনটট। বিপিএল অভিষেকেই অর্ধশতক হাঁকানোর কীর্তি হাতছাড়া করেন জয়। লিনটটের বলে শর্ট থার্ড ম্যানে ক্রিস গেইলের তালুবন্দী হন এই তরুণ ব্যাটার। সমাপ্তি ঘটে জয়ের ৩৫ বলে ৪৮ রানের ইনিংসের। ১১৫ রানে ৪ উইকেট হারায় কুমিল্লা।

সাকিব আল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বল মিস করেন এবং স্টাম্পিং হন মুমিনুল। ২৩ বলে ১৭ রান আসে এই বাঁহাতি ব্যাটারের কাছ থেকে। একটি ছক্কা হাঁকিয়ে ৫ বলে ৮ রান করে বিদায় নেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ দিকে একাই লড়াই করেন করিম জানাত। তার ক্যামিও ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কা। ১৬ বলে ২৯ রান করেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে কুমিল্লা। বরিশালের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন ব্রাভো তিনটি, সাকিব দুইটি এবং নাঈম ও লিনটট।

সংক্ষিপ্ত স্কোর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫৮/৭ (২০ ওভার) জয় ৪৮, জানাত ২৯*; ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিপিএল জয় ও জিনাতের ব্যাটিং ঝলকে কুমিল্লার ১৫৮

প্রকাশিত সময় : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২