শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত গৌতম গাম্ভীর

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন করোনা টেস্টে পজিটিভ হওয়ার খবর।

কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ভারতের সাবেক এ ওপেনার টুইট করে লেখেন, ‘কিছু মৃদু উপসর্গ আগে থেকেই ছিল। পরীক্ষার পর আজ জানতে পারলাম আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি। ’  ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪০ বছর বয়সী গৌতম। দেশের জার্সিতে ৫৮টি টেস্ট এবং ১৪৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেটে ক্ষুদ্রতর ফরম্যাটে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৩৭টি ম্যাচে।

৫৮টি টেস্টে ৪১.৯৫ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪১৫৪ রান। এই ফরম্যাটে সর্বোচ্চ ২০৬সহ নয়টি সেঞ্চুরি এবং ২২টি ফিফটি আছে তার ঝুলিতে। ১৪৭টি ওয়ানডে ম্যাচে ৩৯.৬৮ গড়ে ৫২৩৮ রান আছে তার। এগারোটি শতক এবং ৩৪টি অর্ধশতক আছে তার নামের পাশে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ের পেছনে বড় অবদানই ছিল তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আক্রান্ত গৌতম গাম্ভীর

প্রকাশিত সময় : ১১:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২