শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুত্রসন্তানের বাবা হলেন যুবরাজ সিং

বাবা হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজ-হেজেল কিচের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। মঙ্গলবার রাতে টুইটারে এমন খবর জানিয়েছেন যুবরাজ নিজেই। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

টুইটারে যুবরাজ লিখেছেন, ‘আমাদের সব ভক্ত, পরিবার ও বন্ধুদের এই সংবাদ জানাতে পেরে আনন্দিত হচ্ছি আমাদের পুত্র সন্তান হয়েছে। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। এবং ছোট্ট সন্তানকে স্বাগত জানানোর মুহূর্তে আশা করছি, আপনারা আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

বলিউড অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে যুবরাজ বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৬ সালে। যুবরাজের স্ত্রী সালমান খান ও কারিনা কাপুর অভিনীত বডিগার্ড ছবিতে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুত্রসন্তানের বাবা হলেন যুবরাজ সিং

প্রকাশিত সময় : ০৯:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২