শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের ছবি প্রকাশ্যে আসায় অবাক, হতাশ কোহলি-আনুশকা

জনপ্রিয় দম্পতিদের একটি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জুটি। বছরখানেক আগেই এই দম্পতির সংসার আলোকিত করে এসেছে কন্যা সন্তান। এরপর থেকে সবসময়ই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেছেন বিরুষ্কা। বিভিন্ন সময় সাংবাদিকদের অনুরোধও করে গেছেন তাদের মেয়ের ছবি যাতে কখনো প্রকাশ করা না হয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে।

তবে মেয়েকে খুব বেশিদিন আর লুকিয়ে রাখতে পারলেন না কোহলি-আনুশকা। রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ক্রিকেট ম্যাচের লাইভ সম্প্রচার চলাকালে ক্যামেরায় ধরা পড়ে তাদের কন্যা ভামিকা। এতোদিন ধরে আড়ালে থাকার পর হঠাৎ এভাবে মেয়ের ছবি সামনে আসায় স্বাভাবিক ভাবেই খুশি হননি বিরুষ্কা। এ ঘটনায় জনপ্রিয় এই দম্পতি যে খুবই অবাক ও হতাশ হয়েছেন সেটা বোঝা গেছে তাদের এক বিবৃতিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দুজনই সোমবার এক বিবৃতিতে জানান, গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়। এরপর সেই ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমরা সবাইকে জানাতে চাই যে বিষয়টিতে আমরা নিজেরাও অবাক হয়েছি। আমরা জানতামই না যে ক্যামেরা আমাদের অনুসরণ করছে। এই ব্যাপারে আমাদের অবস্থান এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ একই আছে। আগের ব্যাখ্যা করা কারণ মাথায় রেখে ভামিকার ছবি ধারণ ও প্রকাশ না করলে আমরা সত্যিই তার প্রশংসা করব। ধন্যবাদ।

রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলি অর্ধশত রান পূরণ করেই ক্যামেরায় ধরা পড়ে বিরুষ্কা কন্যা ভামিকা। গ্যালারিতে মা আনুশকার কোলে ছিল সে। ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলি। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন তিনি। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা আনুশকাকে। তার কোলেই ছিল ভামিকা।

এর আগে সরাসরি ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম আনুশকার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু কোহলি ও আনুশকা দুজনই নেটমাধ্যমে বিবৃতি দিয়ে সাংবাদিকদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে অনুরোধ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়ের ছবি প্রকাশ্যে আসায় অবাক, হতাশ কোহলি-আনুশকা

প্রকাশিত সময় : ০২:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২