শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজি ছাড়তে চেয়েছিলেন নেইমার

রাখঢাক না রেখেই নেইমার জুনিয়র জানিয়েছিলেন সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজির হয়ে খেলতে চান না বলেও শিরোনাম হয়েছিলেন বহুবার। গুঞ্জণ কিংবা পত্রিকার শিরোনাম ছাপিয়ে এবার নিজেই জানালেন খবরটি সত্যি ছিল।

নেটফ্লিক্সের ‘নেইমার : দ্য পারফেক্ট ক্যায়োস’ নামের এক ডকুমেন্টারিতে পিএসজির হয়ে খেলা ব্রাজিলিয়ান সুপারস্টার জানালেন, কেন তিনি নিতে চলেছিলেন কঠিন সেই সিদ্ধান্ত এবং কেনই বা আবার ফিরে আসলেন। বলেছেন, সমর্থক-ক্লাবের হয়ে নিজের দায়িত্ব নিয়ে, খোলাশা করেছেন, ক্লাব ছাড়তে চাওয়ার পেছনের কারণ।

‘যখন পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তা ভক্ত বা ক্লাবের কারণে নয়। আমি দেখেছি, অন্য কোথাও নিজে ভালো বোধ করব’, বলেন নেইমার।

‘আমি কখনও এমন কিছু করি নাই যা পিএসজি ভক্তদের বা ক্লাবের বিরুদ্ধে যাবে। কখনও করি নাই। বিপরীতে, ক্লাবটির প্রতি খুব কৃতজ্ঞ ছিলাম।’

ফরাসিদের ডেরা ছাড়তে চাওয়ার পেছনের কারণ উল্লেখ করে পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘যদিও ক্লাবটির হয়ে খেলা চালিয়ে যেতে চাইনি, তবুও আমাকে অনুশীলন করতে হয়েছিল, নিজেকে প্রস্তুত রাখতে হয়েছিল। কারণ যদি খারাপ খেলতাম, সবাই আমাকে দোষারোপ করত। হারলে প্রথম ব্যাক্তি হিসেবে আমার দিকে আঙ্গুল তোলা হত। আমি নিজের বোঝা এবং দায়িত্ব সম্পর্কে অবগত ছিলাম।’

ডকুমেন্টারিতে নেইমারের বাবা জানিয়েছেন, ফরাসি ক্লাবটিতে নেইমার অখুশি ছিলেন। তার ওপর তিনি লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির সাথে প্রায় দেখা করতে যেতেন। এমনকি একসময় খুব করে চাইতেন স্প্যানিশদের ডেরায় আবারও ফেরার।

‘সে পিএসজি ছেড়ে বার্সেলোনায় যেতে চাইছিলেন। আমি চাইনি সে এটা করুক। আমরা বন্ধুত্বপূর্ণভাবে পিএসজি ছাড়ার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি’, বলেন নেইমারের বাবা।

সম্প্রতি নেইমার বলেছিলেন, প্রকাশিত তথ্যচিত্রটি দেখার পর তার সম্পর্কে সমালোচকদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। সেখানে নেইমার সম্পর্কে কথা বলেছেন, তার ১০ বছর বয়সী ছেলে দাভি লুকা, বাবা নেইমার সিনিয়র, জাতীয় দল সতীর্থ দিয়াগো সিলভা, দানি আলভেজ, পিএসজি সতীর্থ লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে সহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিএসজি ছাড়তে চেয়েছিলেন নেইমার

প্রকাশিত সময় : ০৪:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২