বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে শনাক্ত ২০১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী মর্জিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্জিনা বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

একই সময়ে ৪০৮টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০১ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার  ৪৯ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯০ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৩২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। তাদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩৯, মোহাম্মদ আলী হাসপাতালে ৪০ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (বুধবার) দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪৩২টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৭৭ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪০ দশমিক ৯৭ শতাংশ। একই সময়ে করোনা ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বগুড়ায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে শনাক্ত ২০১

প্রকাশিত সময় : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২