বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে করোনা শনাক্ত ১০৩৭৮, মৃত্যু ২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। এদিন করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে। একইসঙ্গে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে করোনা শনাক্ত ১০৩৭৮, মৃত্যু ২১

প্রকাশিত সময় : ১১:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২