মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে ভর্তির ফল রাতে

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে শনিবার (২৯ জানুয়ারি) রাতে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে রাত ৮টায় এ ফল প্রকাশিত হবে বলে জানা যায়।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়, যা শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবছর শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একাদশ শ্রেণিতে ভর্তির ফল রাতে

প্রকাশিত সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২