রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ হওয়া দ্বিতীয় জেব্রাটিও মারা গেছে

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হওয়া দ্বিতীয় জেব্রাটি শনিবার সন্ধ্যায় মারা গেছে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে জেব্রাটির মৃত্যু হয়। এই নিয়ে চলতি মাসে ১১ জেব্রার মৃত্যু হলো। এর আগে সকালে অসুস্থ হয়ে একটি জেব্রার মৃত্যু হয়েছিল। এর আগে দুপুরে পার্কের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, মৃত জেব্রার রক্ত, মাংস মলসহ বিভিন্ন অংশ সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করতে সেই নমুনাগুলো বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরে সন্ধ্যায় তিনি দ্বিতীয় জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির সমকালকে বলেছিলেন, শনিবার সকাল ৭টা ২০ মিনিটে হঠাৎ করেই দু’টি জেব্রা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তাদের পেট ফুলে নাক মুখ দিয়ে লালা পড়তে থাকে। পার্ক কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরপরই একটি জেব্রা মারা যায়। অসুস্থ অন্য জেব্রাটির চিকিৎসা চলে।

ফের জেব্রা মৃত্যুর ঘটনায় শনিবার সন্ধ্যায় জেব্রার ‘রহস্যজনক ’ মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ বিশেষ মেডিকেল বোর্ড পুনরায় জরুরি সভায় বসে। প্রকল্প পরিচালক জাহিদুল করিম বলেন, পার্কের ভেতরেই এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বোর্ডের ৬ সদস্য ছাড়াও দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ অংশ নেন। তবে সভার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২২ দিনের ব্যবধানে ৯ জেব্রার মৃত্যুর বিষয়ে গত মঙ্গলবার বিকেলে বিশেষজ্ঞ বোর্ড সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, মারামারি করে চারটি ও ইকো সিস্টেম থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণে পাঁচটি জেব্রার মৃত্যু হয়। চলতি মাসের ২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ২২দিনের ব্যবধানে পার্কের কোর সাফারির ভেতরে ওই ৯ জেব্রার মৃত্যু হয়। সাফারি পার্কে থাকা জেব্রা ও অন্যান্য প্রাণির সুরক্ষার জন্য সেদিন বিশেষজ্ঞ বোর্ড ১০ সিদ্ধান্ত বাস্তবায়নের সুপারিশ করে। বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে পার্ক কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পার্কে আরও ২১টি জেব্রা রয়েছে। এর মধ্যে ৮টি জেব্রা গর্ভবতী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অসুস্থ হওয়া দ্বিতীয় জেব্রাটিও মারা গেছে

প্রকাশিত সময় : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২